নিজস্ব স্ট্রিট ভিউ তৈরির সুযোগ দিচ্ছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্রিট ভিউ
স্ট্রিট ভিউ

গুগল সম্প্রতি একটি টুল উন্মুক্ত করেছে যার মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ডিএসএলআরে তোলা ছবির সাহায্যে নিজস্ব স্ট্রিট ভিউ তৈরির সুযোগ পাবেন গুগল ম্যাপ ব্যবহারকারী। গুগলের মানচিত্র সেবা গুগল ম্যাপসের পাশাপাশি গুগলের স্ট্রিটভিউ সুবিধার মাধ্যমে ৩৬০ ডিগ্রি কোণে দৃশ্য দেখা যায়। অর্থাত্ এর ফলে একই স্থানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখা সম্ভব।
সাম্প্রতিক এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, স্ট্রিট ভিউয়ের জন্য তৈরি বিশেষ টুল ব্যবহার করে বিভিন্ন ছবি যুক্ত করা ও প্রকাশ করার মাধ্যমে নিজস্ব স্ট্রিট ভিউ তৈরি করতে করতে পারবেন ব্যবহারকারী। এই সুবিধা যুক্ত হলে গুগল ম্যাপসের ব্যবহার আরও বাড়বে বলেই ধারণা করছে গুগল কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল জানিয়েছে, আলোকচিত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের নিজস্ব স্ট্রিট ভিউ তৈরির ফলে ম্যাপস ব্যবহারকারী বিভিন্ন ধরনের স্ট্রিট ভিউ অভিজ্ঞতা পাবেন এবং অনেকেই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এদিকে, প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি ডিজিটাল ম্যাপের ব্যবহার প্রচুর বেড়েছে। ট্যাবলেট, স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ডিজিটাল ম্যাপের সাহায্যে নির্দিষ্ট গন্তব্য খোঁজার হার বেড়েছে। আর এক্ষেত্রে গুগল বড় ভূমিকা পালন করছে। ভবিষ্যতে গুগল তাদের ম্যাপ সেবা আরও বাড়াবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা।

গুগলের স্ট্রিট ভিউ নিয়ে প্রকাশিত ব্লগ লিংক http://google-latlong.blogspot.fr/2013/12/create-your-own-street-view.html