নিজে নিজেই বানান ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগিনিং ওয়ার্ডপ্রেস\ লেখক: মো. মিজানুর রহমান\ দাম: ২০০ টাকা\ পৃষ্ঠা: ২৬৮\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\মুক্ত সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ব্লগ এবং ডায়নামিক ওয়েবসাইট তৈরির জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি দিয়ে সহজেই ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা যাবে। ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে তথ্য বা ফাইল রাখা (হোস্টিং) করা যায় এবং এর জন্য আলাদা প্রোগ্রামিং শিখতেও হয় না।ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরির বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে বিগিনিং ওয়ার্ডপ্রেস নামের বইটি। বইটি লিখেছেন মো. মিজানুর রহমান। ১৬ অধ্যায়ের এ বইয়ে ওয়েবসাইট তৈরির জন্য প্রাথমিক তথ্য, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা কিছু ওয়েবসাইটের বর্ণনা, ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম ঠিক করা, নিজস্ব থিম তৈরি ইত্যাদি বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ছাড়া বাংলায় ব্লগ লেখা, ব্লগ থেকে আয়ের কৌশল এবং পূর্ণাঙ্গ একটি ব্লগ তৈরির নানা কৌশল চিত্রের সাহায্যে বর্ণনা করা হয়েছে। বইয়ের সঙ্গে রয়েছে সিডি। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কৌশলের পাশাপাশি এতে রয়েছে ইন্টারনেট থেকে আয়ের বিভিন্ন পদ্ধতির বর্ণনা। বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ও আউটসোর্সিং কাজের তথ্যও পাওয়া যাবে বইটিতে। যারা সহজে ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী তাদের জন্য বিশেষ উপযোগী বইটি যার মাধ্যমে সহজে করা যাবে নিজের ব্লগ কিংবা ওয়েবসাইট। —নুরুন্নবী চৌধুরী