নিজেই যখন নিজের শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকি নিয়েও অনেকেই বিপজ্জনক ওয়েবসাইটে যান
ঝুঁকি নিয়েও অনেকেই বিপজ্জনক ওয়েবসাইটে যান

অনলাইন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ধরলে দেখা যাবে আদতে মানুষ নিজেই নিজের শত্রু। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, অনেকেই অনলাইনে নিরাপত্তা সতর্কতাকে গুরুত্বই দেন না, যা তাঁদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, মানুষ তাঁদের কম্পিউটারকে নিরাপদ করার ব্যাপারে যত্নশীল হলেও নিরাপত্তা সতর্কতার বিষয়গুলোকে গুরুত্ব না দিয়েই ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে চলে যান। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
গবেষক অ্যান্থনি ভ্যান্স জানিয়েছেন, ‘অনলাইনে আমরা হরহামেশাই এ রকম সতর্কবার্তা দেখি বলে তা নিয়ে চিন্তা করাই ছেড়ে দিই। এ ধরনের বার্তায় কোনো চোখ না দিয়েই আমরা ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে চলে যাই।’ অর্থাৎ, অনেকেই জেনেবুঝেও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেন না।
গবেষকেরা শিক্ষার্থীদের নিয়ে একটি গবেষণা চালিয়ে দেখেছেন যে অনলাইনে নিরাপত্তার বিষয়গুলো মস্তিষ্কপ্রসূত ধারণার ওপর নির্ভর করে এড়িয়ে যান অনেকেই।
গবেষণা-সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস সাময়িকীতে।
গবেষক ভ্যান্স বলেন, ‘গবেষণায় আমরা দেখেছি যে মস্তিষ্কপ্রসূত তথ্যই মানুষের নিরাপত্তাবিষয়ক আচরণগুলো জানতে ভালো কাজ করবে। নিউরোসায়েন্স ব্যবহার করে মানুষের এই দুর্বল দিকটা বুঝতে চেষ্টা করছি এবং তা কীভাবে ঠিক করা যায় তা বের করার চেষ্টা করে যাচ্ছি।’