প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে অপ্রয়োজনীয় ভাবলে একটু সবুর করুন! কোনো কাজে লাগছেন না ভেবে হতাশ হওয়ার আগে ‘শেষ চিকিৎসা’টা পরখ করুন। রস+আলো আপনাকে অপ্রয়োজনীয় হতে দিচ্ছে না!


মেসি-রোনালদোদেরও একজন করে কোচ আছেন! আর আপনি কি না ভাবছেন...

সাইকোলজি শব্দটার আগে P আছে আর সুনামির আগে আছে T। নিজেকে এখনো অপ্রয়োজনীয় মনে হচ্ছে?

বাংলাদেশের রাস্তায় ট্রাফিক সিগন্যাল আছে।
একবার সেটার কথা ভাবুন!

ঢাকার রাজপথে ডাস্টবিনের কথাও ভুলে যাবেন না!

একবার ভাবুন এই নির্দেশনাগুলোর কথা!

মনে রাখবেন, সিগারেটের প্যাকেটে একটা সতর্কবাণী লেখা থাকে!

দেশে এখন একজন বিরোধীদলীয় নেত্রী আছেন!
এত কিছুর পরও নিজেকে অপ্রয়োজনীয় ভাবছেন? এই ভাবনাটাও আসলে অপ্রয়োজনীয়!