নিজের বোনাস কর্মীদের বাটলেন লেনোভোর প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াং ইয়াংকিং ২০ জুলাই তাঁর ব্যক্তিগত বোনাস থেকে ৩০ লাখ ডলার প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মীর মধ্যে ভাগ করে দিয়েছেন। লেনোভোতে কর্মরত সব শ্রেণীর কর্মকর্তাই বোনাস হিসেবে ৩১৪ ডলার পাচ্ছেন, যা অনেকের এক মাসের বেতনের চেয়েও বেশি। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।লেনোভো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১১ সালে প্রতিষ্ঠানটির লাভ ৭৩ শতাংশ বেড়ে গেছে। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কম্পিউটার বিক্রি করেছিল লেনোভো। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বাজারের ১৪ দশমিক ৯ শতাংশ দখল করেছিল প্রতিষ্ঠানটি, যা বর্তমানে কম্পিউটার বিক্রির হিসাবে শীর্ষে থাকা এইচপির চেয়ে শূন্য দশমিক ৬ শতাংশ কম। এ বছরের শেষ নাগাদ এইচপিকে ছাড়িয়ে যাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি বছরে ইয়াং ৫২ লাখ ডলার বোনাস পেয়েছেন। বেতনসহ ২০১১ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ নাগাদ তাঁর মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ডলার।