নিজের রেকর্ড নিজেই ভাঙছে জিওনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র মাস কয়েক আগে ইলাইফ এস৫.৫ নামে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন নির্মাতা জিওনি। জানা গেছে, শিগগিরই নিজের এই রেকর্ড ভেঙে আরও হালকা-পাতলা স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোনটির পুরত্ব হবে মাত্র ৫ মিলিমিটার। ইলাইফ এস৫.৫ স্মার্টফোনটির পুরুত্ব ৫.৫ মিলিমিটার।
চীনের সার্টিফিকেশন এজেন্সি টিইএনএএ সম্প্রতি একটি সার্টিফিকেশন আবেদন প্রকাশ করেছে যাতে জিএন৯০০৫ কোড নামের একটি মডেলের কথা বলা হয়েছে। এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫ মিলিমিটার আর ওজন ৯৪ দশমিক ছয় গ্রাম।
নতুন স্মার্টফোনটিতে থাকবে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যাম সামনে আট মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা। অবশ্য স্মার্টফোনটির দাম বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি জিওনি।