শব্দার্থ লেখ অংশ-৭
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে ‘শব্দের অর্থ লেখ’ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।
মাটির নিচে যে শহর
অভিভূত — ভাবাবিষ্ট
নিদর্শন — প্রমাণ
ঐতিহাসিক — যাঁরা ইতিহাস লেখেন
বসতি — বাসস্থান
সুসভ্য — অতিশয় ভদ্র, মার্জিত রুচিসম্পন্ন
লৌহপিণ্ড — লোহার পিণ্ড
রৌপ্যমুদ্রা — রূপা দিয়ে নির্মিত মুদ্রা
ভান্ডার — ধনাগার, কোষাগার
বিশেষজ্ঞ — বিশেষ বিষয়ে জ্ঞানী বা সুপণ্ডিত
রাজধানী — রাজ্যের সর্বপ্রধান নগর, যে স্থানে উচ্চতম সরকারি কার্যালয় বা সচিবালয় থাকে
প্রকৌশলী — প্রকৌশলের বিভিন্ন শাখায় কাজ করেন, এমন ব্যক্তি
প্রাচীন — পুরোনো, বহুকাল আগের
সভ্য — ভদ্র, সাধু
সভ্যতা — আদব
বরেন্দ্র — প্রাচীন গৌড় নামক অঞ্চল, বর্তমান রাজশাহী অঞ্চল
মৃত্তিকা — মাটি, ভূমি।
হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
দিগন্ত — দিকের শেষ সীমা
শীর্ষ — চূড়া, সর্বোচ্চ স্থান
গম্ভীর — ভয়ানক, গুরুতর
স্তব্ধ — ভয়ার্ত, নিঃস্পন্দ, নিশ্চল
গবেষণা — তত্ত্বাদির বিশেষ অনুসন্ধান
অভিযান — আবিষ্কার বা শত্রুদমনের জন্য সদলবলে যাত্রা
সঞ্চয় — জমানো, পুঁজীকরণ
বিস্ময়কর — আশ্চর্যকর, চমৎকৃত
চূড়া — শীর্ষদেশ, সর্বোচ্চ শৃঙ্গ
অভিজ্ঞতা — সাধনা বা বহুদর্শিতা দ্বারা লব্ধ জ্ঞান
বিচ্যুতি — বিচ্ছিন্নতা, পতন
অবধারিত — নিশ্চিত, অনিবার্য
তুষারঝড় — বরফের ঝড়
খাঁড়ি — নদীর মোহনা, সাগর-সঙ্গম
এভারেস্ট — হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া
দুর্লঙ্ঘনীয় — যাকে অতিক্রম করা কঠিন
সাঙ্গ — পরিসমাপ্তি, শেষ
দৃঢ়প্রতিজ্ঞ — প্রতিজ্ঞা পূরণে যার সঙ্কল্প দৃঢ়
ধাতস্থ হওয়া — স্থির, শান্ত, মানিয়ে নেওয়া
শেরপা — নেপালের অধিবাসী। এরা এভারেস্ট অভিযানে সাহায্য করে
অগ্রবর্তী — সামনের দিকে থাকেন যারা
অভিযাত্রিক — যে অভিযান করে
মাহেন্দ্রক্ষণ — বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত
উদ্দীপ্ত — উজ্জীবিত, প্রাণিত।
শিক্ষক (প্রা.) আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল