বিপরীত শব্দ অংশ-৮
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।
ন
নিদ্রিত জাগ্রত
নিন্দা প্রশংসা
নরম শক্ত
নশ্বর অবিনশ্বর
নকল আসল
নগর গ্রাম
নতুন পুরোনো
নন্দিত নিন্দিত
নবীন প্রবীণ
নর নারী
নাবালক সাবালক
নাস্তিক আস্তিক
নিঃশ্বাস প্রশ্বাস
নিঃশেষ অনিঃশেষ
নিকট দূর
নিকৃষ্ট উৎকৃষ্ট
নিজস্ব পরস্ব
নিদ্রা জাগরণ
নিয়ম অনিয়ম
নিয়োগ বরখাস্ত
নিরক্ষর সাক্ষর
নিরত বিরত
নিরপেক্ষ সাপেক্ষ
নিরাকার সাকার
নিরীহ দুর্দান্ত
নির্দয় সদয়
নির্দিষ্ট অনির্দিষ্ট
নিশ্চেষ্ট সচেষ্ট
নৈতিকতা অনৈতিকতা
ন্যায় অন্যায়
ন্যূন অধিক
প
প্রবল দুর্বল
পূর্ব পশ্চিম
পথ বিপথ
পছন্দ অপছন্দ
পরিচিত অপরিচিত
পরিশোধিত অপরিশোধিত
পটু অপটু
পণ্ডিত মূর্খ
পতন উত্থান
পবিত্র অপবিত্র
পরার্থ স্বার্থ
পরিত্যক্ত গৃহীত
পরিশ্রমী অলস
পরিষ্কার অপরিষ্কার
পাপ পুণ্য
পাপী পুণ্যবান
পার্থিব অপার্থিব
পুণ্যবান পুণ্যহীন
পুরুষ নারী
পুষ্ট অপুষ্ট
পূর্ণ শূন্য
পূর্ণিমা অমাবস্যা
প্রকাশ গোপন
প্রকাশ্যে নেপথ্যে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল