নিবন্ধন চলছে ডিজিটাল মার্কেটিং সামিট ২০১২-এর
প্রথমবারের মতো ডিজিটাল মার্কেটিং বিষয়ে অ্যারাইভাল গো ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং সামিট ২০১২। ৩১ মার্চ ঢাকার ব্র্যাক সেন্টারে ডিজিটাল ব্র্যান্ড ও মিডিয়া ব্যবহার করে ব্র্যান্ড তৈরির পরিকল্পনা বিষয়ে এই সামিট অনুষ্ঠিত হবে। ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই সামিটে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজনের থিম হচ্ছে ‘লিভ ডিজিটাল, লিড ডিজিটাল, গো ডিজিটাল’। এই সামিটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানগুলোর জন্য এই সামিট একটি বড় সুযোগ। এ আয়োজনে উদ্যোক্তা. ব্যবসায়ী, শিক্ষার্থী—সবার অংশগ্রহণের সুযোগ থাকছে। আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, টেকনোহ্যাভেনের সিইও হাবিবুল্লাহ এন করিম, সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী, আইবিএম বাংলাদেশের নাভিদ মাহবুব ছাড়াও অনেকে। সামিটে অংশ নেওয়ার জন্য ৩১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। একক নিবন্ধনের জন্য দুই হাজার টাকা, পাঁচজনের একত্রে এক হাজার ৫০০ টাকা করে ও শিক্ষার্থীর জন্য ৮০০ টাকা নিবন্ধন ফি লাগবে।নিবন্ধনের ঠিকানা http://www.goromcha.com/digital-marketing-summit-2012।