নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে: প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যরশ্মি
সূর্যরশ্মি

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২৫
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১১
১৬. আমাদের দেশে কখন বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টি হয়?
ক. বসন্ত ও গ্রীষ্মকালে খ. গ্রীষ্ম ও বর্ষাকালে
গ. বর্ষা ও শরৎকালে ঘ. শরৎ ও হেমন্তকালে
উত্তর: খ. গ্রীষ্ম ও বর্ষাকালে
১৭. আমাদের দেশে শীতকালে বায়ু কী থাকে?
ক. আর্দ্র খ. শুষ্ক গ. জলীয়বাষ্পপূর্ণ ঘ. সমভাবাপন্ন
উত্তর: খ. শুষ্ক
১৮. সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে কোথায়?
ক. সমাক্ষরেখায় খ. উত্তর মেরুতে
গ. দক্ষিণ মেরুতে ঘ. নিরক্ষীয়অঞ্চলে
উত্তর: ঘ. নিরক্ষীয় অঞ্চলে
১৯. কখন বাংলাদেশের ওপর সূর্য খাড়াভাবে কিরণ দেয়?
ক. গ্রীষ্মকালে ও শরৎকালে খ. বর্ষাকালে ও হেমন্তকালে
গ. শীতকালে ও বসন্তকালে ঘ. গ্রীষ্মকালে ও বর্ষাকালে
উত্তর: ঘ. গ্রীষ্মকালে ও বর্ষাকালে।
২০. ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড় কোনটি?
ক. টাইফুন খ, হ্যারিকেন গ. সাইক্লোন ঘ. টর্নেডো
উত্তর গ. সাইক্লোন
২১. আমাদের দেশে কালবৈশাখী কোন দিক থেকে ধেয়ে আসে?
ক. উত্তর খ. উত্তর-পশ্চিম গ. দক্ষিণ ঘ. দক্ষিণ-পূর্ব
উত্তর: খ. উত্তর-পশ্চিম
২২. টাইফুন কী?
ক. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় খ. জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়
গ. আফ্রিকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ঘ. মাধ্যপ্রাচ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়
উত্তর: খ. জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়
২৩. ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র থেকে ঢেউ আকারে লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে কী সৃষ্টি করে?
ক. টাইফুন খ. জলোচ্ছ্বাস গ. হ্যারিকেন ঘ. টর্নেডো।
উত্তর: খ. জলোচ্ছ্বাস।
অধ্যায়-১২
১. বাংলাদেশে সাধারণত কোন দুই মাসে শীত পড়ে?
ক. অগ্রহায়ণ ও পৌষ খ. পৌষ ও মাঘ গ. মাঘ ও ফাল্গুন ঘ. ফাল্গুন ও চৈত্র
উত্তর: খ. পৌষ ও মাঘ
২. কলকারখানা ও যানবাহনে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোনটি বাড়ছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. জলীয় বাষ্প ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল