নিরাপত্তা অ্যালার্ম সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানভিত্তিক নিরাপত্তা পণ্য প্রস্তুতকারী এভারস্প্রিং-এর জিএসএম অ্যালার্ম সিস্টেম বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। যন্ত্রটিতে বিল্ট-ইন জিএসএম মডিউল রয়েছে, যা মুঠোফোনে এসএমএস নোটিফিকেশন পাঠাতে এবং কল করতে পারে। এই অ্যালার্ম কিট বক্সে আছে অনাকাঙ্ক্ষিত নড়াচড়া শনাক্ত করার জন্য মোশন পিআইআর সেন্সর, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন অ্যালার্ম সিস্টেম এবং আরএফ আইডি ট্যাগ সুবিধা। নিয়ন্ত্রণ করা যাবে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অ্যাপ থেকেই।

বিজ্ঞপ্তি