নিরাপদ খাদ্য ও পানির জন্য সচেতনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলায় কৃষিবিষয়ক নানা তথ্যের ওয়েবসাইট এগ্রোবাংলা ডটকম (www.agrobangla.com) ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নিরাপদ খাদ্য ও পানির জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার একটি হোটেলে ৯১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে খাদ্য বিশেষজ্ঞ বেলাল হোসেনকে সভাপতি এবং এগ্রোবাংলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহামেদকে মহাসচিব নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ ইবনে রহমান, ক্যাবের অনুষ্ঠান কর্মকর্তা উদয় চ্যাটার্জি, সমাজকর্মী মির্জা গোলাম রাশেদসহ নব গঠিত কমিটির সদস্যরা।—বিজ্ঞপ্তি