নিরাপদ নয় হোটেলের তালা!
নিরাপত্তার জন্যই তালার ব্যবহার, কিন্তু প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, হোটেলে ব্যবহূত ইলেকট্রনিক তালা মোটেও নিরাপদ নয়। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাগ বা সফটওয়্যারের সাহায্যে নিমেষেই এ ধরনের তালা খুলে ফেলা সম্ভব। চোরের পক্ষে ইলেকট্রনিক তালা নিমিষেই খুলে ফেলা সম্ভব। চলতি বছরের জুলাই মাসে হ্যাকার কনফারেন্সে ইলেকট্রনিক তালা খোলার পদ্ধতি দেখানো হয়েছিল।সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কয়েকটি হোটেলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটার পর এ বিষয়টি সবার নজরে আসে। এদিকে ইলেকট্রনিক তালা তৈরির প্রতিষ্ঠান অনিটি জানিয়েছে, তাঁদের নিরাপত্তা বিশেষজ্ঞরা তালার নিরাপত্তার এই সমস্যাটি দূর করতে সক্ষম হয়েছেন। হ্যাকার সম্মেলনে ইলেকট্রনিক তালার সমস্যা চিহ্নিত হওয়ার পর অনিটির নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের তালার প্রযুক্তি ও কারিগরি নিরাপত্তা সমস্যার সমাধান করেছেন।প্রসঙ্গত, বিশ্বে প্রায় এক কোটি দরজার সঙ্গে যুক্ত রয়েছে অনিটির এই ইলেকট্রনিক তালা। অবশ্য সমস্যা মিটলেও ইলেকট্রনিক তালার নিরাপত্তা সম্পর্কে সচেতন হতেই পরামর্শ দিয়েছেন গবেষকেরা।