নিরাপদ প্রযুক্তি জীবন নিয়ে ব্লগ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নিরাপদ প্রযুক্তি ব্যবহারের ওপর সচেতনতামূলক কার্যক্রম হিসেবে প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকজুম২৪ ডটকম এবং এভিজি ইন্টারনেট সিকিউরিটি যৌথভাবে আয়োজন করেছে ব্লগ প্রতিযোগিতা। সম্প্রতি প্রতিযোগিতার উদ্ধোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমান উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, টেকজুম২৪ ডটকমের নির্বাহী সম্পাদক ওয়াশিকুর রহমানসহ অনেকে। প্রতিযোগিতা চলবে ৩১ জুলাই পর্যন্ত। বিস্তারিত: blog.techzoom24.com। —বিজ্ঞপ্তি