নিরাপদ রাখুন নেটওয়ার্ক রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক রাউটার নিরাপদ রাখতে নেটওয়ার্ক রাউটারের দুর্বল দিকগুলোর ব্যাপারে একটু নজর রাখলে ভালো। এতে নিরাপত্তার কাজটা অনেক দুর্ভেদ্য করে তোলা যায়।
ডিফল্ট নাম ও পাসওয়ার্ড ব্যবহার না করা: রাউটারের ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী তাদের আগে থেকে নির্ধারণ করে রাখা (ডিফল্ট) ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করে শক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে।
ওয়াই-ফাই নিরাপত্তায় শক্ত প্রটোকল: উব্লিউপিএ ২ প্রটোকলে ওয়াই-ফাই নেটওয়ার্ক সেটিংয়ে অক্ষর, শব্দ এবং বিভিন্ন চিহ্নের সমন্বয়ে গড়া শক্ত একটা পাসওয়ার্ড দিন।
অনুমোদিত যন্ত্রের তালিকা: নেটওয়ার্কে যেসব যন্ত্র ব্যবহৃত হবে তাদের ম্যাক ঠিকানা সংগ্রহ করে রাউটারে ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে আগেই সেগুলো নির্ধারণ করে দিন। তাহলে শুধু নিজেদের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ছাড়া অন্য কেউ আর নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না, এমনকি সঠিক পাসওয়ার্ড দিলেও না।
দূর থেকে প্রবেশ বন্ধ রাখা: রাউটারে যদি দূর থেকে প্রবেশের সুবিধা থাকে তাহলে সেটা বন্ধ করে দিন। এ ছাড়া গেস্ট অ্যাকসেস সুবিধা বন্ধ রাখতে হবে। —মঈন চৌধুরী