নিরাপদে বার্তা আদান-প্রদানের জন্য টর মেসেঞ্জার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টর মেসেঞ্জারে বার্তা আদান–প্রদানের জন্য বসানো হয়েছে নতুন সার্ভার
টর মেসেঞ্জারে বার্তা আদান–প্রদানের জন্য বসানো হয়েছে নতুন সার্ভার

অনলাইনে বার্তা আদান-প্রদানের নিরাপত্তা বাড়াতে নতুন সেবা উন্মুক্ত করা হয়েছে। দ্য অনিয়ন রাউটার (টর) নামের এই মেসেঞ্জারে ব্যবহারকারীর অবস্থান প্রকাশ না করেই বার্তা আদান-প্রদান সম্ভব। অর্থাৎ বার্তাগুলো ব্যবহারকারী ছাড়া আর কেউ দেখতে পাবে না। ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে এমন দেশেও টর মেসেঞ্জার দিয়ে ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করা যাবে। বর্তমানে টরের পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছে। এতে নানা ধরনের নিরাপত্তার পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। টর মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক, গুগল টক, টুইটার, ইয়াহু ও ইন্টারনেট রিলে চ্যাটের মতো বার্তা আদান-প্রদানের সফটওয়্যার ব্যবহার করা যাবে।
চিরাচরিত নিয়মের বাইরে একগুচ্ছ গোপন ইন্টারনেট রিলের মাধ্যমে তথ্যের আদান-প্রদান করা হয় বলে উৎস খুঁজে পাওয়া কঠিন। এই রিলেগুলোকে সাধারণত ‘ব্রিজ’ বলা হয়। টর প্রকল্পে কাজ করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা গবেষক স্টিভেন মারডক। তিনি এই মেসেঞ্জার সম্পর্কে বলেন, ‘স্বেচ্ছাসেবীরা এই কম্পিউটারগুলো চালায়। এই সেবাগুলো কোথাও লিপিবদ্ধ থাকে না। আর তাই টর নেটওয়ার্ক বন্ধ করে দিলেও এই কম্পিউটারগুলোর কিছু হবে না।’

তা ছাড়া বার্তাগুলোর নিরাপত্তা বাড়াতে ‘ডেটা এনক্রিপশন’ পদ্ধতি ব্যবহার করা হয়। এক ব্যবহারকারীর সঙ্গে অন্যজনের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়, মাঝে কোনো সার্ভার থাকে না। যেমনটা করা হয় টরেন্ট ফাইল আদান-প্রদানে। টর মেসেঞ্জার এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্যের আদান-প্রদান না করাই ভালো বলে মন্তব্য করেছেন স্টিভেন মারডক।

 বিবিসি অবলম্বনে