কিছু কিছু ওয়েবসাইট বা ওয়েব পেইজ আছে যেগুলো নির্দিষ্ট সময় পর পর হালনাগাদ (রিলোড) হলে ভালো হয়। এর মধ্যে চলতি কোনো খেলার স্কোর, শেয়ারবাজারের নির্দিষ্ট ওয়েবপেইজ ইত্যাদি। কিন্তু ওই সাইটে বা পেইজে যদি স্বয়ংক্রিয় রিলোডের ব্যবস্থা না থাকে তাহলে ব্রাউজারের মাধ্যমেও তা করা যায়। ফায়ারফক্স ব্রাউজারে ‘রিলোড এভরি’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন) ব্যবহার করে পছন্দমতো সময় অন্তর অন্তর পেজগুলোকে রিলোড করা যায়। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/115 বা ডেভেলপারের ওয়েবসাইট http://reloadevery.mozdev.org থেকে অ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স পুনরায় চালু করুন (রিস্টার্ট)। এবার যে ওয়েবপাতাটি হালনাগাদ করতে চান সেই ট্যাবে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে Reload Every-এ সময় নির্বাচন করে ওপরে Enable-এ ক্লিক করুন। হালনাগাদ বন্ধ করতে চাইলে Reload Every>Enable-এ ক্লিক করে টিক চিহ্ন তুলে দিলেই হবে। এ ছাড়া সব ট্যাবকেই হালনাগাদ করতে চাইলে Reload Every> Enable All Tabs করলেই হবে। আর সব ট্যাবকে হালনাগাদ থেকে বাদ দিতে চাইলে Reload Every> Disable All Tabs করতে হবে। এ ছাড়া www.sitereloader.com সাইটের মাধ্যমে সব ওয়েবসাইট দেখার সফটওয়্যার হালনাগাদের সুবিধা পাওয়া যায়। —মেহেদী আকরাম