নির্দিষ্ট সময়ে বন্ধ করুন কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার বন্ধ করতে পারেন। এ জন্য http://goo.gl/h5hiW থেকে সিডিউল শাটডাউন নামের ১৮৯ কিলোবাইটের একটি সফটওয়্যার নামিয়ে নিয়ে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে কত মিনিট পর বন্ধ করতে চান, তা উল্লেখ করে দিন, ঘণ্টার হিসাবটাও এখানে মিনিটে করে দিতে হবে। তারপর Go বাটনে ক্লিক করে উইন্ডোজটি মিনিমাইজ করে রাখুন। আপনার কম্পিউটার আপনার নির্দিষ্ট করা সময়েই বন্ধ হয়ে যাবে। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কম্পিউটার বন্ধ করা ছাড়াও লগ অফ, রিব্যুট ও হাইবারনেট করতে পারবেন। শাহাজীর হোসেন, ঢাকা