নির্দেশ দিয়ে নিন গুগলের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যারের আকর্ষণীয় চেহারা (ইন্টারফেস) বা বড় আকারের বোতাম, আইকন সাধারণ বা নতুন ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। কিন্তু অনেক দক্ষ কম্পিউটার ব্যবহারকারীই এই ধরনের ইন্টারফেসের চেয়ে লিখিত নির্দেশ (কমান্ড লাইন) দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই ধরনের ব্যবহারকারীদের জন্য গুগল সিএলবা গুগল কমান্ডলাইন চালু করা হয়েছে।এই নির্দিষ্ট সফটওয়্যারটি ব্যবহার করে গুগল পরিচালিত ব্লগার, পিকাসা ওয়েব অ্যালবাম, ইউটিউব, গুগল ডক এবং গুগল ক্যালেন্ডারের মতো প্রোগ্রাম কমান্ডলাইন থেকে ব্যবহার করা যাবে। পাইথন প্রোগ্রামিং ভাষায় তৈরি এ সফটওয়্যার ব্যবহার করতে হলে প্রথমে কম্পিউটারে পাইথন ২.৫ অথবা ২.৬ এবং gdata-python-client এবং googlecl ইনস্টল করতে হবে। এ প্রোগ্রামগুলো www.python.org/download, http:// code.google.com/p/gdata-python-client, http://code.google.com/p/googlecl ঠিকানার ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে।উবুন্টু এবং ডেবিয়ানভিত্তিক লিনাক্স অপারেটিং সিস্টেমে সরাসরি ইনস্টল করা যায় এমন *.deb ফাইলও আছে http://code.google.com/p/googlecl/ downloads/list ঠিকানার সাইটে। ইনস্টলের পর প্রথমবার ব্যবহার করার সময় ব্যবহারকারীর নাম জানতে চাওয়া হবে। সঠিকভাবে লগইন করার পর একটি ওয়েব লিংক দেওয়া হবে। এই লিংকটি খুলেনিশ্চিত করার পর থেকে কমান্ড লাইন সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা থাকলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) চালু না করেই ব্লগারে নতুন ব্লগ প্রকাশকরা যাবে।গুগল ডক, পিকাসা ওয়েব অ্যালবামে নতুন ছবি প্রকাশ এবং এসব সেবা থেকে ছবি নামানোও যাবে কমান্ডলাইনে একটি নির্দেশ দিয়েই।এমনকি ইউটিউবে নতুন ভিডিও প্রকাশ করার কাজও করা যাবে এই কমান্ডলাইন। নির্দেশগুলোর ধরন অনেকটা একই রকম। google লিখেএর পর নির্দিষ্ট সেবাটির নাম লিখে যে কাজটি করতে হবে সেই নির্দেশটি ব্যবহার করতে হয়। গুগল ক্যালেন্ডারে নতুন ইভেন্ট যুক্ত করতে লিখুন—google calendar add “Meeting with Nasir at noon tomorrow”পিকাসা ওয়েব অ্যালবাম থেকে ছবি নামাতে Album Title-এর পরিবর্তে নির্দিষ্ট অ্যালবামের নাম লিখতে হবে— google picasa get “” c:\files\picasa\ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে— google youtube post —title “Color of Bangladesh” c:\videos\ Bangladesh.aviএমন যেসব নির্দেশ ব্যবহার করে কাজ করা যাবে তার সম্পূর্ণ তালিকাটি পাওয়া যাবে http://code.google.com/p/ googlecl/wiki/Manual ঠিকানা থেকে। এটি একটি ওপেনসোর্স প্রকল্প যে কেউই এটির সঙ্গে যুক্ত হতে পারে। বিস্তারিত জানা যাবে http://code.google.com/ p/googlecl/wiki/Contributing ঠিকানায়। গুগলের এই নতুন সফটওয়্যার, ব্যবহার পদ্ধতি এবং প্রোগ্রামিং সংকেত সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন http://code.google.com/ p/googlecl/ ঠিকানায়। —নাসির খান