নির্বাচনী অঙ্গীকার জানালেন প্যানেলভুক্ত সাত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন। এই নির্বাচনে ২০১৪-১৫ মেয়াদের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির জন্য লড়ছেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে এ এইচ এম মাহফুজুল আরিফের নেতৃত্বে ‘বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি)’ নামে একটি প্যানেলে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় বিবিঅ্যান্ডবি একটি সংবাদ সম্মেলেনের আয়োজন করে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরে।
সম্মেলনে এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, বেটার বিজনেস হলো একটি ব্যবসায় চক্র (বিজনেস সাইকেল)। যার মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন, ব্যবসায়িক নীতি গঠন ও সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা যাবে। ফলে বাজারব্যবস্থায় ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে। সম্মেলন শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব কাজের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা তথ্যপ্রযুক্তি খাতকে আরও বেশি উজ্জীবিত ও উন্নত করতে চাই।’
এ প্যানেল নির্বাচিত হলে কয়েকটি বিষয়ে কাজ করবে। সেগুলো হলো ইন্টারঅ্যাকটিভ বিসিএস, বেটার বিজনেস, ইউনিফায়েড ইউনিটি, ব্যবসা সম্প্রসারণ, ব্যবসাবিষয়ক পরামর্শ, পলিসি অ্যাডভোকেসি ও করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি।
প্যানেলভুক্ত অন্য প্রার্থীরা হলেন মজিবুর রহমান, শফিক উদ্দীন আহমেদ, ইউসুফ আলী শামীম, নজরুল ইসলাম, কাজী শামছুদ্দীন আহমেদ ও আলী আশফাক।
বিসিএস নির্বাচনে নির্বাচনে একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন মঈনুল ইসলাম, সঞ্জয় কুমার সাহা, এস এম ওয়াহিদুজ্জামান, সুব্রত সরকার, নাজমুল আলম ভূইয়া ও আবদুল মোমিন খান।
ঢাকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে ২৯ মার্চ সকাল১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা কার্যনির্বাহী ও শাখা কমিটির ভোট গ্রহণ চলবে।বিসিএসের আটটি শাখা কমিটির মধ্যে শুধু যশোরের নির্বাচন হবে।
বাকি সাতটি কমিটির সদস্যরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
—মো. রাফাত জামিল