নির্বাচনী ইশতেহারে কিছু ডিজিটাল প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মশা হলো জাতীয় দুর্ভোগের নাম। সিটি করপোরেশন নির্বাচনে তাই মশা নিধনের জন্য নেতারা প্রতি বাড়িতে রোবট দিতে পারেন। যে রোবট প্রতিটি বাড়িতে সারা রাত মশা মারবে।
কী গো খোকার বাপ, মশা মারা রোবটটা এই সাতসকালে এমন চিৎপটাং হয়ে পড়ে আছে কেন? মশা তো একটাও মারতে পারেনি!
আর বইলো না, মশা মারতে রোবট দেওয়া হয়েছে দেখে মশারাও রোবট মশা পাঠিয়েছে! সেই মশার কামড় খেয়ে বেচারার রবোল্যারিয়া হয়ে গেছে!

.
.

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মতো ‘একটি ওয়াই–ফাই জোন বাড়ি, একটি স্মার্টফোন’ প্রকল্প হাতে নেওয়া যায়। প্রতিটি বাড়িই ফ্রি ওয়াই–ফাই জোন করে একটি করে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নেতারা।
দোস্ত, বাড়িতে ফ্রি ওয়াই–ফাই আর স্মার্টফোন পেয়ে তো এক দিনেই ২০ জিবি ডাউনলোড করে ফেলেছি! তুই কতটা করলি?
আর কইস না দোস্ত, মেয়রে বাড়িতে ওয়াই–ফাই আর স্মার্টফোনের সঙ্গে ফ্রি হিসেবে লোডশেডিং দিয়ে দিছে! বিদ্যুতের অভাবে ফোনই চার্জ করতে পারিনি, ডাউনলোড করব কখন?

.
.

ম্যানহোলের ঢাকনা চুরি যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। এই চুরি ঠেকাতে ডিজিটাল ঢাকনা দিতে পারেন, যেটা থাকবে সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলড। নির্দিষ্ট কারও ভয়েসের নির্দিষ্ট সংখ্যার একটি বিশেষ কোড ছাড়া যা খুলবেই না!
দেখেছেন ভাইয়েরা, ডিজিটাল ঢাকনা দেওয়ার পর আর ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে না! যার ভয়েসে ঢাকনাটা খোলা যায়, তাকে ডাকো তো একবার কেউ, ঢাকনা খুলে ভেতরটা একটু দেখি!
ইয়ে মানে, সে তো তিন দিন আগে ঢাকনা খুলে ভেতরে ঢুকে কোডটা ভুলে গিয়ে ভেতরেই আটকা পড়ে আছে, স্যার!
চুরি ও নানা অপকর্ম ঠেকাতে ক্লোজড সার্কিট ক্যামেরা উন্নত করা যায়। এ ক্ষেত্রে ছবি তোলার পাশাপাশি চোরদের অজ্ঞান করার জন্য ট্রাংকুলাইজার ডার্ট ছোড়ার ক্ষমতা রাখে, এমন সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি দেওয়া যায়।
ওস্তাদ, হুনতাছি সরকারে অজ্ঞান করার ক্যামেরা বহাইতাছে জায়গায় জায়গায়, এহন তো ধরা খামু!
চিন্তা করস ক্যা, ওই ক্যামেরাডাই আগে চুরি করুম!