নির্বাচনের নিরাপত্তায় হ্যাকার মিটনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের এক সময়ের কুখ্যাত কম্পিউটার হ্যাকার কেভিন মিটনিককে ইকুয়েডরে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল রোববার ইকুয়েডরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে তাঁকে আমন্ত্রণ করা হয়।মিটনিকের কাজ ছিল নির্বাচন নিরাপদে অনুষ্ঠানে সহায়তা করা। এ সময় তিনি নির্বাচনের সমস্ত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান নেট লকের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন। ইকুয়েডরে যাওয়ার আগে কেভিন মিটনিক (৪৯) তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘১৮ বছর আগে যে কাজের জন্য আমি নিন্দিত হয়েছিলাম, সেই একই কাজ এখন আমি করতে যাচ্ছি, আর তা পূর্ণ কর্তৃত্ব নিয়ে।’ ১৯৯০-এর দশকে মিটনিক অ্যাপল কম্পিউটার, মটোরোলা ও এফবিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শত শত কম্পিউটারে হ্যাক করেছেন। ধরাও পড়েন তিনি। দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জেল খাটেন তিনি।এখন তিনি মিটনিক সিকিউরিটি কনসালটিং নামে কম্পিউটার নিরাপত্তাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মিটিনিক বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইকুয়েডর সরকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে মনে করেছেন। এ জন্য আমি গর্বিত। আমি আশা করছি, আমি তাদের পূর্ণ সহায়তা দিতে পারব।’ —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান