. ভোটকেন্দ্র থেকে ফিরে এক হতাশ তরুণ তার বন্ধুকে—
: কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট আরেকজন দিয়ে দিয়েছে, এ থেকে কী প্রমাণিত হয়?
: জাতি হিসেবে আমরা খুবই পরোপকারী।
. পিতা–পুত্রের কথোপকথন—
: মনে রাখবি, সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না।
: আব্বু, একটু এডিট করতে হবে, এখন সময়, নদীর স্রোত ও ‘ভোট’ কারও জন্য অপেক্ষা করে না।
. : আপনি একাই এতগুলা ভোট দিলেন, খারাপ লাগে নাই?
: হ, যখন কালি ফুরাই গেছিল সিল মারতে পারি নাই, তখন খুব খারাপ লাগছে।
. টক শোয় দুই আলোচক—
: এই নির্বাচনে আমাদের প্রাপ্তি অনেক।
: জি, ঠিক বলেছেন, পুরো একটা দিন ছুটি পেয়েছিলাম।
. : আপনি বলছেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ছিল?
: অবশ্যই, দেখলেন না একজন প্রার্থী রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আমরা বাধা দিয়েছি?
. নির্বাচন শেষে জনৈক নেতার সঙ্গে কথোপকথন—
: সাংবাদিকদেরও তো মারধর করা হয়েছে!
: আরে ভাই, রেসলিংয়ে দেখেন না মাঝেমধ্যে রেফারিও দু–চারটা মার খায়?
. নির্বাচনের রাতে স্বামী–স্ত্রীর কথোপকথন—
: গিন্নি, রিমোটটা দাও, একটু খবর দেখি।
: একদম না, সার্কাস যত কম দেখা যায় ততই ভালো। নেশা হয়ে যাবে।