নির্বাচিত ২৫ অ্যাপের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির প্রতিযোগিতা ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস কনটেস্ট ২০১৫’-এর শীর্ষ ২৫ অ্যাপের তালিকা গত ৩১ জুলাই প্রকাশ করা হয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭০০-এর বেশি প্রতিযোগী থেকে পর্যায়ক্রমে সেরা এই ২৫টি অ্যাপ নির্বাচন করা হয়েছে। গত ২৫ জুন নির্বাচিত প্রতিযোগীরা ১০০ অ্যাপ জমা দেন। পরবর্তী ধাপে ১০ আগস্টের মধ্যে অ্যাপের দ্বিতীয় সংস্করণ জমা দিতে হবে। ২৫ অ্যাপের পুরো তালিকা রয়েছে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি