নির্বাহী পরিচালক নিয়োগ করেছে কম্পিউটার সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) প্রথমবারের মতো একজন নির্বাহী পরিচালক (ইডি) নিয়োগ দিয়েছে৷ ইডি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা মো. শাহ আলম সিদ্দিকী৷ গতকাল বুধবার বিসিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতেই এ নিয়োগ৷ বিসিএসেরে সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ জানিয়েছেন, নির্বাহী পরিচালক নিয়োগের মধ্য দিয়ে বিসিএসের একটি নতুন যুগের সূচনা হলো।