নির্ভরযোগ্যের হাতেই অ্যাপলের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত হয়ে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা, প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠার অ্যাপলের পণ্যের জেৌলুস কমে গেছে, আগের মত উদ্ভাবনী পণ্য আনতে পারছে না প্রতিষ্ঠানটি। ৩১ অক্টোবর অ্যাপলের শেয়ারের দাম পড়ে যাওয়ার পর প্রযুক্তি বিশে্লষকেরা অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সমালোচনা করে বলেন, স্টিভ জবস পণ্য নির্মাণের ক্ষেত্রে যে বিশেষ দল গড়ে তুলেছিলেন তঁার উত্তরসূরি টিম কুক তা ধরে রাখতে পারেননি। অ্যাপলের মোবাইল সফটওয়্যার বিভাগের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকর্তা স্কট ফরস্ট্রাল অ্যাপল ছেড়ে দেওয়ার ঘোষণায় প্রযুক্তি বিশে্লষকেদের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। তবে, অ্যাপলকে নিরাপদ রাখতে যে গুরুত্বপূর্ণ সদ্ধিান্ত নিয়েছেন টিম কুক তা প্রযুক্তি বিশে্লষকেদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপলের দীর্ঘদিনের বন্ধু, স্টিভ জবসের ঘনিষ্ঠ সহকর্মী ও ডিজাইন বস খ্যাত জোনাথন আইভকে পদোন্নতি দিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যার দুইটি বিভাগের প্রধান হিসেবে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। প্রযুক্তি বিশে্লষকেরা বলছেন, এতে টিম কুকের অ্যাপল নিরাপদ হাতেই থাকছে।পাইপার জেফরি অ্যান্ড কোম্পানির বিশে্লষক জিন মুনস্টার এ প্রসঙ্গে জানিয়েছেন, ২৯ অক্টোবর থেকে জোনাথন আইভকে অ্যাপলের বর্ধিত দায়িত্ব দেওয়ার ঘোষণা অ্যাপলে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা কমাবে।অ্যাপল থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার দূরে সরে যাওয়ার পর টিম কুক অ্যাপলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। টিম কুকের ঘোষণা অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনলাইন পণ্য বিভাগের কর্মকর্তা এডি কিউ অ্যাপলের ম্যাপস ও সিরি সফটওয়্যারের দায়িত্ব নেবেন। ওএসএক্স সফটওয়্যার কর্মকর্তা ক্রেইগ ফ্রেডরিগ পাবেন আইওএস সফটওয়্যারের দায়িত্ব।রবার্ট ডবি্লউ. বাইয়ার্ড অ্যান্ড কোম্পানির বিশে্লষক উইলিয়াম পাওয়ার জানিয়েছেন, অ্যাপল ম্যাপ ব্যর্থতার কারণে স্কট ফরস্ট্রালের মতো কর্মকর্তার অ্যাপল থেকে বিদায়ের পরও টিম কুকের প্রতিষ্ঠান নিরাপদ হাতেই থাকছে। কারণ এখনো অ্যাপলের দীর্ঘদিনের সঙ্গী কর্মকর্তারা ও উদ্ভাবকরা অ্যাপলের নতুন পণ্য উদ্ভাবনের দায়িত্ব পালন করে যাবেন।