নির্মাণ সফটওয়্যার টেকলার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণশিল্পের জন্য ত্রিমাত্রিক বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম) প্রযুক্তির জন্য সফটওয়্যার টেকলা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি এদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান উইন-উইন ইনফোসিস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের প্রি-ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের জন্য তাদের থ্রিডি বিআইএম সফটওয়্যার সেবা দেবে। এ বিষয়ে গত সোমবার রাজধানীর একটি হোটেলে টেকলা সফটওয়্যার ও উইন-উইন ইনফোসিস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বিআইএম সফটওয়্যারটির নির্মাণশিল্পে নানাবিধ ব্যবহার, সুবিধা ও সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় টেকলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান পরিচলন কর্মকর্তা নির্মালয়া চ্যাটার্জি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে নির্মাণশিল্পের কাজে দক্ষতা বৃদ্ধি, সহজেই নকশা প্রস্তুতকরণ, উন্নত কারিগরি দিকনিদের্শনা ও স্বল্প খরচে নির্মাণনকশা প্রস্তুতে সহায়তা করবে টেকলা বিআইএম সফটওয়্যার। তিনি জানান, বর্তমানে ১০০টি দেশের গ্রাহকদের নির্মাণশিল্পে সেবা দিয়ে যাচ্ছে টেকলা সফটওয়্যার। নির্মাণশিল্পে উন্নত মানের থ্রিডি নকশা তৈরির জন্য এ সফটওয়্যার বহুলভাবে ব্যবহূত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন-উইন ইনফোসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান তারিকসহ অনেকে। —জাহিদ হোসাইন খান