নিলামে উঠছে অ্যাপলের প্রথম কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে তোলা হচ্ছে প্রথম অ্যাপল কম্পিউটার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ জুন এটিকে নিলামে তোলার কথা। ১৯৭৬ সালে তৈরি কম্পিউটারটির কোনো মনিটর নেই। এটি দেখে আজকের আইপ্যাডের কোনো রকম ধারণা পাওয়াই সম্ভব নয়। তবু আশা করা হচ্ছে, এর দাম এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে। নিলামকারী প্রতিষ্ঠান সদবিজ কম্পিউটারটিকে ‘ব্যতিক্রমী বিরল’ হিসেবে বর্ণনা করেছে, যা এখনো সচল। অ্যাপল ওয়ান কম্পিউটারটির ডিজাইন করেছেন অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তিনিই নিজ হাতে এটি তৈরি করেন। এটির বিপণনের দায়িত্বে ছিলেন অ্যাপলের আরেক সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস। ১৯৭৬ সালের জুলাইয়ে এটিকে প্রথম বিক্রি করা হয়। তখন এর দাম পড়েছিল ৬৬৬ দশমিক ৬৬ মার্কিন ডলার। তখন মনিটর, কিবোর্ড ইত্যাদি আলাদা বিক্রি করত অ্যাপল। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান