নিয়ানডারথালদের উপহার ডায়াবেটিস!

মানুষের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এমন একটি জিন এসেছে নিয়ানডারথালদের কাছ থেকে। ৬০-৭০ হাজার বছর আগে আফ্রিকা অঞ্চলে মানুষের আদি গণ নিয়ানডারথালদের অস্তিত্ব ছিল বলে গবেষকেরা দাবি করেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেদের মতে, বর্তমান মানব প্রজাতির আবির্ভাবের আগে নিয়ানডারথালদের কয়েকটি প্রজাতির মধ্যে আন্ত-প্রজননের ইঙ্গিত পাওয়া যায়। আধুনিক মানুষের মধ্যে এই নিয়ানডারথালদের জিন এখনও বিদ্যমান।
সম্প্রতি মেক্সিকো ও ল্যাটিন আমেরিকায় আট হাজার মানুষকে নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা দাবি করেছেন, জিনোম-ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি নামের গবেষণায় তাঁর নিয়ানডারথালদের সঙ্গে জিনের মিল রয়েছে এমন ২৫ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিসের বেশি ঝুঁকি শনাক্ত করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণা ডায়াবেটিস সংক্রান্ত গবেষণায় ও নতুন ওষুধ তৈরিতে কাজে আসবে।