নিয়ানডার্থালের হাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সাইবেরিয়ার ডেনিসোভা গুহা থেকে বিজ্ঞানীরা ৫০ হাজার বছরের পুরোনো এক নিয়ানডার্থাল (মানুষের আদি গণ) নারীর পায়ের আঙুলের হাড় উদ্ধার করেছেন। ইউরোপ ও এশিয়ার কয়েকটি অঞ্চলে অন্তত ১০ লাখ বছর আগে এদের বিচরণ ছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ানডার্থালরা বিলুপ্ত হয়েছে অন্তত ৩০ হাজার বছর আগেই। তবে ওই হাড় আবিষ্কারের ঘটনাটিকে গবেষকেরা মানুষের আদি ইতিহাস সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন। তাঁরা এখন বলছেন, বর্তমান মানব প্রজাতির (হোমো স্যাপিয়েনস) অবির্ভাবের আগেই তাদের কয়েকটি শাখার মধ্যে আন্তপ্রজননের ইঙ্গিত মিলেছে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে গবেষকেরা নিয়ানডার্থালের সবচেয়ে পূর্ণাঙ্গ ডিএনএ অনুক্রম তৈরি করা হয়েছে বলে দাবি করছেন। এএফপি ও বিবিসি।