নীলফামারীতে ই-সেবার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর থেকে সারা দেশে ই-সেবা কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় ই-সেবা-সংক্রান্ত নাগরিক অবহিতকরণ কর্মশালা রোববার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পেশাজীবী, ছাত্রছাত্রীসহ পাঁচ শতাধিক মানুষ। সভায় নীলফামারী জেলার ই-সেবায় জনগণ কীভাবে দ্রুত সেবা পাবেন তার ওপর আলোচনা করেন কর্মশালার সভাপতি জেলা প্রশাসক আবদুল মজিদ। —নীলফামারী প্রতিনিধি