নীলফামারীতে ডিজিটাল বাংলাদেশের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটি সেমিনার গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন-২০১১’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো. আবদুল মজিদ বলেন, ‘এখন জেলা প্রশাসকের কাছে ই-মেইলে আবেদন করা যাবে। ভবিষ্যতে আমরা গাড়িতে বসেও ল্যাপটপ কম্পিউটারে কাজ করে জরুরি সিদ্ধান্ত দিতে পারব।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ১০ থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ দামে একজন কৃষকও ল্যাপটপ কিনতে পারবেন।’সেমিনারে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল পদ্ধতির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। এতে বক্তব্য দেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল বাসেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশিদ, ডিমলা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে মিজানুর রহমান ও আবু রায়হান মিঞা, ডোমার ও ডিমলা উপজেলার চেয়ারম্যান যথাক্রমে আবদুর রাজ্জাক বসুনিয়া ও আফতাব উদ্দিন সরকার, নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী প্রমুখ।মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘ডিমলা উপজেলার প্রতিটি মানুষের তথ্য নিয়ে ডেটাবেইস তৈরির কাজ শুরু করেছি। এর মধ্যে ৫০ শতাংশ কাজ হয়ে গেছে।’ —নীলফামারী প্রতিনিধি