নীলফামারীতে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে দেশের অন্যান্য জেলার মতো নীলফামারীতেও ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনিউর উন্নয়ন’ নামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ একই সঙ্গে এ কর্মসূচির লোগো উন্মোচন করা হয়৷ রোববার দুপুরে ভিডিও সম্মেলনের মাধ্যমে ঢাকা থেকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ কর্মসূিচর উদ্বোধন করেন৷ একই সময়ে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক জাকীর হোসেন লোগো উন্মোচন করেন।
এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক৷ উদ্বোধনের পরপরই ৫২ জন তরুণ এ প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেন৷
—নীলফামারী প্রতিনিধি