নীলফামারীতে শেষ হলো ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে তিন দিনের ডিজিটাল মেলা শেষ হয়েছে। নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মজিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ অনেকে। মেলায় প্রশংসিত হয়েছে নীলফামারী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান ও ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের উদ্ভাবিত মাল্টিমিডিয়া ক্লাসরুম। মেলায় স্থান পেয়েছে মোবাইল ব্যাংকিং, ই-কৃষি সেবা, ফ্রি ল্যান্সিং ও আউটসোর্সিং, টেলিমেডিসিন ইত্যাদি। —মীর মাহমুদুল হাসান, নীলফামারী প্রতিনিধি