নীলফামারীতে হলো ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। নতুন দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রফিকুন্নবী বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল সেবা প্রদর্শনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় ৪০টি স্টল অংশ নেয়।
—নীলফামারী প্রতিনিধি