নুক বাঁচাল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নস অ্যান্ড নোবেলের (বি অ্যান্ড এন) তৈরি নুক ট্যাবলেটে ডিজিটাল-বুক বা ই-বুক ব্যবসায় অর্থ বিনিয়োগ করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নুকের এ ডিজিটাল ব্যবসায় ৩০ কোটি ডলার অর্থায়ন করছে মাইক্রোসফট। ৩০ এপ্রিল সোমবার এ ঘোষণা দিয়েছে বি অ্যান্ড এন।মাইক্রোসফটের সঙ্গে চুক্তির ফলে নুকের ডিজিটাল ব্যবসার ১৭ দশমিক ৬ শতাংশ মাইক্রোসফটের অধীনে চলে যাচ্ছে। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের সঙ্গে এই চুক্তিটি বি অ্যান্ড এনের জন্য জরুরি ছিল। কারণ বর্তমানে ই-বুক ব্যবসায় নুকের প্রতিদ্বন্দ্বী আমাজনের কিন্ডল ও অ্যাপলের আইপ্যাডের তুলনায় পিছিয়ে পড়ছিল প্রতিষ্ঠানটি। তাই চলতি বছরের জানুয়ারি মাসে নুক ট্যাবলেটসহ ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল বার্নস অ্যান্ড নোবেল। মাইক্রোসফটের বিনিয়োগ আবারও প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।উল্লেখ্য, ২০০৯ সালে বাজারে এসেছিল নুক ট্যাবলেট। বার্নস অ্যান্ড নোবেলের সঙ্গে মাইক্রোসফটের পেটেন্ট নিয়েও দ্বন্দ্ব ছিল। প্রতিষ্ঠান দুটির চুক্তির ফলে সে সমস্যারও সমাধান হয়েছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। এ ছাড়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নুক অ্যাপ্লিকেশন যুক্ত করতেও দুটি প্রতিষ্ঠান সম্মত হয়েছে। চুক্তির ঘোষণা দেওয়ার পর দুটি প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়েছে বলে জানা গেছে।