নুনের অনেক গুণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুনের গুণের কথা অনেকেই জানেন। সম্প্রতি নুনের আরও একটি গুণের খোঁজ মিলেছে। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, সাধারণ খাবার লবণ সিলিকন ন্যানোকাঠামো তৈরির খরচ কমিয়ে আনতে পারে। খাবার লবণ ব্যবহার করার ফলে তৈরি সিলিকন ন্যানো কাঠামো ব্যবহার করে ইলেকট্রনিকস, বায়ো-মেডিসিন ও শক্তি সংরক্ষণ রাখার যন্ত্র তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে।
গবেষকেদের দাবি, বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি লবণ শক্ত কাঠামো তৈরি করতে সক্ষম, যা সহজেই পানিতে গলে যাবে এবং রিসাইকেল করে আবারও তা ব্যবহার করা যাবে।
‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।