নেক্সাস ফ্যাবলেট আনছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেক্সাস ফ্যাবলেট
নেক্সাস ফ্যাবলেট

এই অক্টোবর মাসেই ৫.৯ ইঞ্চি মাপের নেক্সাস স্মার্টফোন ও ট্যাবলেটের ফিচার সুবিধার ফ্যাবলেট বাজারে আনছে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, বড় মাপের স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। এই বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই উচ্চ রেজুলেশনের ডিসপ্লে সুবিধার একটি ফ্যাবলেট বাজারে ছাড়বে গুগল। 

ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের ফ্যাবলেটের নাম হবে শামু (একধরনের শিকারি তিমি)। অ্যাপলের ৫.৫ ইঞ্চি মাপের আইফোন ৬ প্লাস ও স্যামসাংয়ের ৫.৭ ইঞ্চি মাপের নোট ৪-এর চেয়ে বড় হবে গুগলের এই ফ্যাবলেট।
গুগলের নেক্সাস ফ্যাবলেট তৈরিতে কাজ করবে মটোরোলা মবিলিটি। প্রসঙ্গত, চীনের লেনোভো গ্রুপের কাছে মটোরোলা বিক্রি করে দিচ্ছে গুগল।
নতুন এই ফ্যাবলেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড এল নামে নতুন একটি অপারেটিং সিস্টেমও উন্মুক্ত করতে পারে গুগল কর্তৃপক্ষ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের তথ্য অনুযায়ী, ২০১১ সালে স্মার্টফোনের বাজারে ফ্যাবলেটের দখলে ছিল মাত্র এক শতাংশ কিন্তু এ বছর স্মার্টফোন বাজারের ২৪ শতাংশ দখল করছে ফ্যাবলেট।