নেক্সাস ৫ ফোন ছাড়ছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেক্সাস ৫
নেক্সাস ৫

পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নেক্সাস ৫ বাজারে ছেড়েছেগুগল। এলজির তৈরি গুগলের এই স্মার্টফোনকে আরও কাজের করে তুলেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাট। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণের নতুন সব বৈশিষ্ট্যের স্বাদ পাওয়া যাবে নেক্সাস ৫-এ। তবে গুগল জানিয়েছে, একদিকে যেমন উচ্চ প্রযুক্তির ফোনে চলবে কিটক্যাট, তেমনই অপেক্ষাকৃত কম শক্তির ফোনেও চালানো যাবে এই অপারেটিং সিস্টেম। আগের সংস্করণগুলোর তুলনায় কম মেমোরি খরচ করায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে গুগল।
নেক্সাস ৪-এর তুলনায় আকারে ছোট, হালকা এবং পাতলা হলেও নেক্সাস ৫-এর পর্দা আগের সব ফোনের তুলনায় বড়। ৪.৯৬ ইঞ্চি মাপের পূর্ণাঙ্গ হাই-ডেফিনেশন (এইচডি) টাচস্ক্রিনের রক্ষাকবচ হিসেবে থাকছে গরিলা গ্লাসের তৃতীয় সংস্করণ। ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এইচডি ভিডিও ধারণ করা যাবে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক।
১ নভেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিক্রির জন্য নেক্সাস ৫ ছাড়া হয়েছে। এটি এখন ১৬ গিগাবাইট ও ৩২ গিগাবাইটের সংস্করণে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে সংস্করণ দুটির মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৩৪৯ ও ৩৯৯ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, গুগলের সঙ্গে জোট বাঁধার কারণেই ভাগ্য ফিরেছে এই প্রতিষ্ঠানের। —বিবিসি অবলম্বনে মেহেদী হাসান