নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসকোর সিসিএনএ (সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট) নামের নেটওয়ার্ক-ভিত্তিক একটি প্রশিক্ষণ কোর্স চালু করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ডটকম সিস্টেমস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ডিসেম্বর থেকে এ কোর্সটি শুরু হবে। এটি সিসকো থেকে দেওয়া একটি আইটি সার্টিফিকেশন কোর্স। এতে আইটি সিকিউরিটি, কোলাবরেশন, ডাটা সেন্টারস, সার্ভিস প্রোভাইডার্স, ভিডিও, ভয়েস ও ওয়্যারলেস বিষয়ে শেখানো হয়।
ডটকম সিস্টেমস জানিয়েছে, সিসকোর সিসিএনএকে ভেন্ডর সার্টিফিকেশন কোর্সও বলা হয়। নেটওয়ার্কিং বিষয়ে আগ্রহীরা ছাড়াও এ বিষয়ক পেশাজীবীদের কোর্সটি কাজে লাগবে।