নেটগিয়ারের নতুন উদ্যোগ

নেটওয়ার্কিং সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের পণ্যের প্রসার বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি ঢাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নেটগিয়ার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সার্কভুক্ত দেশগুলোতে পণ্যের প্রসার ঘটাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা বর্তমানে বাংলাদেশে প্রযুক্তি বাজারে সম্পুর্ন নতুন নেটওয়ার্কিং পণ্য, স্টোরেজ ডিভাইসেস, ওয়্যারলেস ডিভাইসেস, সিকিউরিটি পণ্য উন্মুক্ত করা হচ্ছে।
দেশের বাজারে নেটগিয়ার তাদের পার্টনারদের উপযুক্ত প্রশিক্ষণ, ওয়ারেন্টি সেবা নিশ্চিত্ করার জন্য বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে বলে দাবি করেছে নেটগিয়ার কর্তৃপক্ষ।
নেটগিয়ার আইএসপি নাইট নামের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের নেটগিয়ারের আঞ্চলিক পরিচালক শুভদ্বীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ক্রমবর্ধমান প্রযুক্তি বাজার। ব্রডব্যান্ড এর প্রসার, এসএমবি অবকাঠামোর বিস্তার ও থ্রিজি ইন্টারনেটের সুচনা বাংলাদেশের যোগাযোগকে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। নেটগিয়ার এক্ষেত্রে প্রযুক্তি পণ্য সেবা দিতে প্রস্তুত।
বাংলাদেশে নেটগিয়ার পণ্য বিপণন করে কম্পিউটার সিটি টেকনোলজিস।