নেটগিয়ারের পণ্য পরিচিতি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেটগিয়ার টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, বাংলাদেশে তাদের পণ্যের বিপণন ও বাজারব্যবস্থায় স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করার জন্য নানা রকম কার্যক্রম
পরিচালনা করছে। গত রোববার প্রতিষ্ঠানটি ঢাকার একটি হোটেলে দেশীয় ব্যবসায়ী ও ব্যবহারকারীদের নিয়ে একটি আলোচনা ও পণ্য-পরিচয় অনুষ্ঠানের আয়োজন
করে। অনুষ্ঠানটির আয়োজন করে নেটগিয়ারের পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে নেটগিয়ারের আঞ্চলিক পরিচালক শুভদীপ ভট্টাচার্য বলেন, ‘আমরা বিশ্বাস করি যোগাযোগই একমাত্র মাধ্যম, সর্বত্রই যেটির প্রয়োজনীয়তা রয়েছে।’
এ সময় নেটগিয়ারের পণ্যগুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন এর প্রধান প্রকৌশলী মানব কুমার মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার
সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ আরও অনেকে।