নেটিস ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য দেশের বাজারে

বিভিন্ন মডেলের রাউটার, সুইচ, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, অ্যানটেনা, আইপি সারভেইলেন্সসহ ২০টি মডেলের নেটওয়ার্কিং পণ্য বাংলাদেশের বাজারে আনল চীনের নেটিস ব্র্যান্ড। গতকাল মঙ্গলবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেটিসের বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস এক অনুষ্ঠানে এ পণ্যের উদ্বোধন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটিসের ওভারসিজ মার্কেটিং অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড সু, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিসে নতুন ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে নেটিস যুক্ত হলো। নেটিস মূলত নেটওয়ার্কিং পণ্যের একটি ব্রান্ড। রাউটার, সুইচ, আইপি সারভেইলেন্স সহ নেটওয়ার্কিং পণ্য প্রস্তুতকারক হিসেবে নেটিসের আন্তর্জাতিক সুনাম রয়েছে। দেশের নেটওয়ার্কিং পণ্যের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনা করেই নেটিসের মতো ব্র্যান্ড বাজারে যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে নেটিস ব্র্যান্ডের নয়টি মডেলের ওয়্যারলেস রাউটার, দুটি মডেলের গেমিং রাউটার, একটি মডেলের হাই পাওয়ার রাউটার, একটি মডেলের এক্সেস পয়েন্ট, একটি মডেলের রেঞ্জ এক্সটেন্ডার এবং ছয়টি মডেলের সুইচ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেটিস সিস্টেম কো. লিমিটেডের ওভারসিজ মার্কেটিং অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড সু। তিনি বলেন, বাংলাদেশের বাজার দ্রুত বাড়ছে। বাংলাদেশের উন্নয়নশীল বাজার ধরতেই এ দেশে নেটিস যাত্রা শুরু করল।