নেটিসের নেটওয়ার্কিং পণ্য বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেটিস ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। মঙ্গলবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে পণ্যগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নেটিস ব্র্যান্ডের ৯টি মডেলের তারহীন রাউটার, ২টি মডেলের গেমিং রাউটার, ১টি মডেলের হাই পাওয়ার রাউটার, ১টি মডেলের অ্যাকসেস পয়েন্ট, ১টি মডেলের রেঞ্জ এক্সটেন্ডার এবং ৬টি মডেলের সুইচ বাজারে উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দেয়।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের নেটওয়ার্কিং পণ্যের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনা করেই আমরা নেটিসের মতো মানসম্পন্ন একটি নেটওয়ার্কিং পণ্যের ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেটিসের বৈদেশিক বাজারের হিসাব ব্যবস্থাপক ডেভিড সু, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদসহ অনেকে।