নেতৃত্ব সম্মেলনে পুরস্কার পেলেন কাজী মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মনিরুল কবির
কাজী মনিরুল কবির

স্পাইডার ডিজিটাল ইনোভেশনসের প্রতিষ্ঠাতা কাজী মনিরুল কবির ‘লিডারশিপ এক্সিলেন্স ইন টেকনোলজি ইনোভেশন’ পুরস্কার পেয়েছেন। ২৪ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন আয়োজিত ‘মধ্যপ্রাচ্য এশিয়া সম্মেলন-২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়। 


দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ডিজিটাল পরিবর্তনে অবদানের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে কাজী মনিরুল কবিরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এই বিভাগে বিভিন্ন দেশ থেকে ১৫০ টির বেশি মনোনয়ন জমা পড়ে। দেশ বিদেশে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করা মনিরুল কবিরকে সম্মেলনে চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

সম্মেলনে আর্থিক খাতে উদ্ভাবনী ধারনার প্রবর্তন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল পরিবর্তনে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে মনিরুল কবিরের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।

এ প্রসঙ্গে কাজী মনিরুল কবির বলেন, ‘সব সময় একজন সামাজিক উদ্যোক্তা হতে চেয়েছি। প্রযুক্তি ব্যবহার করে অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে সব সময় মানুষের কাজে লাগানোর উপায় খোঁজার চেষ্টা করেছি। মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে গর্বিত। এ স্বীকৃতি সমাজের ডিজিটাল বিভক্তি কমানোর জন্য আরও অনুপ্রেরণা জোগাবে।’