নেত্রকোনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
নেত্রকোনা শহরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দত্ত উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলার উদ্বোধন করেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, পৌর মেয়র প্রশান্ত কুমার রায় প্রমুখ। তিন দিনব্যাপী মেলায় ই- শিক্ষাসম্পর্কিত আলোচনা সভা, ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, ই-কৃষিসম্পর্কিত আলোচনা, ই-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-সম্পর্কিত আলোচনা, ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রশিক্ষণ, ডিজিটাল অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৬টি স্টল অংশ নেয়। —মোহামঞ্চদ খায়রুল হক, নেত্রকোনা প্রতিনিধি