নেত্রকোনায় শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শনিবার শেষ হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। গত শুক্রবার শহরের পুরোনো কালেক্টরেট প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। সব শ্রেণী-পেশার মানুষকে ই-সেবার সঙ্গে পরিচিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। মেলার শেষ দিনের নানা আয়োজনের মধ্যে ছিল ই-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত আলোচনা, ব্যবসায়ে উদ্যোক্তাদের প্রচারণার কৌশল-সংক্রান্ত প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা, অনলাইনের দেশ-বিদেশে থেকে আয় সম্পর্কিত প্রশিক্ষণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি স্টল ছিল।এ ছাড়া প্রতিদিন মেলায় ছিল আলোচনা, প্রশিক্ষণ, চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। —মো. খায়রুল হক, নেত্রকোনা প্রতিনিধি