নেপালে সিএএন সফটটেক মেলায় বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া ‘তৃতীয় সিএএন সফটটেক ২০১০’ তথ্যপ্রযুক্তির প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) দুটি সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড ও বারী কম্পিউটার সিস্টেমস। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রতিষ্ঠান দুটি নিজেদের তৈরি বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রদর্শন করবে। এ ছাড়া প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, গ্রুপ ভিত্তিক আলোচনায় অংশ নেবেন তাঁরা। —বিজ্ঞপ্তি