নোটিশ বোর্ড
চারুকলায় ভর্তি-ইচ্ছুকদের জন্য কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তিসহায়ক কর্মশালার আয়োজন করেছেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। ‘অক্ষর’ নামের এই কর্মশালা এখন চলছে। আগ্রহীদের সরাসরি যোগাযোগ করতে হবে চারুকলা অনুষদে।
বিএন কলেজ চট্টগ্রামের অ্যালামনাই
চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের অ্যালামনাই গঠন করা হয়েছে। ১৬ জুন ঢাকায় অ্যালামনাই প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অ্যালমনাইয়ের সদস্যসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে goo.gl/bSRtFe লিংকে। প্রাক্তন শিক্ষার্থীদের goo.gl/YlzGc4 লিংকে তথ্য ফরম পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত: ০১৯৬২৪০১৫৬৫, ০১৯১১১৭২৭৭
ইউল্যাবের শিক্ষা সফর
শিক্ষার্থীদের শর্ট ওয়েভ ট্রান্সমিশনের সঙ্গে জড়িত যন্ত্রপাতি এবং এসবের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে ইউল্যাব আয়োজন করে শিক্ষা সফরের৷ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ যায় সাভারের কবিরপুরে বাংলাদেশ বেতারের শর্ট ওয়েভ ট্রান্সমিশন সেন্টারে৷
বিতর্কে সেরা মার্কেটিং বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১১তম নাফিয়া গাজী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ৷ ঢাবি ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ছিল ১৭ জুন৷ এতে মোট ৪৮টি বিভাগ অংশ নেয়৷ রানার্সআপ হয়েছে উন্নয়ন অধ্যয়ন বিভাগ৷