নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনিং ইউল্যাবের যাত্রা শুরু
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বাংলাদেশের প্রথম সাসটেইনেবল ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করল। ২৬ জুন ‘গ্রিনিং ইউল্যাব’ প্রকল্পের যাত্রা শুরু হয়।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রজেক্টটি উদ্বোধন করেন। গ্রিনিং ইউল্যাবের মাধ্যমে ইউল্যাবের ক্যাম্পাসকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছে।

ইউএপি সিএসই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী
নানা আয়োজনে ১৯ জুন অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং কনটেস্ট, সফটওয়্যার ও হার্ডওয়্যার কনটেস্ট, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট এক্সপোজিশন, গেমিং কনটেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজন শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ইউএপি উপাচার্য জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে সকালে ইউএপি রেজিস্ট্রার আবদুল মজিদ এর উদ্বোধন করেন।

আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। ২৫ ও ২৬ জুন প্রতিযোগিতায় অংশ নেয় গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।